দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই দুঃসংবাদের কালো ছায়া ভারতীয় শিবিরে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল টি-টোয়েন্টি সিরিজের পর পুরো সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত। সেই সিরিজে মাঠে নামার আগে ভারতের জন্য খুবই দুঃসংবাদ। ঘোষিত দলের একজন গুরুত্বপূর্ণ বোলার প্রোটিয়া সিরিজে খেলবেন কিনা তা অনিশ্চিত।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীপক চাহারের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চিত। বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ায় প্রোটিয়া সিরিজে দেখা যাবে না এই বোলারকে। এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি তার। চাহারের বাবা ব্রেন হেমারেজের কারণে হাসপাতালে ভর্তি হন।
ভারতের একটি গণমাধ্যমকে চাহার জানান, বাবার শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত কোথাও খেলতে যেতে চান না তিনি। ভারতীয় এই ক্রিকেটার বলেন, ভাগ্য ভালো যে বাবাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পেরেছিলাম। না হয় খারাপ কিছু হয়ে যেতে পারতো। এখন বাবার অবস্থা আগের চেয়ে একটু ভালো। আমার কাছে বাবা খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। বাবার এমন পরিস্থিতিতে কখনও তাকে ছেড়ে কোথাও খেলতে যেতে পারব না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live