এবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ৮টি সম্প্রদায়ের দল নিয়ে "এসসিজি মাল্টিকালচারাল কাপ" অনুষ্ঠিত হয়। সম্প্রদায়ভিত্তিক এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টটি স্পন্সর করেছে এডি গ্রুপ।
টুর্নামেন্ট বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি, প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি এবং প্রাক্তন লঙ্কান তারকা রাসেল আর্নল্ডের উপস্থিতি টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
কমিউনিটিভিত্তিক দারুণ এই টুর্নামেন্ট নিয়ে ব্রেট লি বলেন, ‘এই ইভেন্ট ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিয়েছে। ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক বৈচিত্র্যতা ও পরস্পরের মাঝে সম্প্রীতির মেলবন্ধন ঘটেছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলির মতে এই টুর্নামেন্ট পরস্পরের মাঝে আরও সম্প্রীতি বাড়াবে, ‘দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন হয়েছে। ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির মাঝে আসবে সম্প্রীতির মেলবন্ধন। এটা সাংস্কৃতিক বৈচিত্র্যতাকে আরও ত্বরান্বিত করবে।’
জাঁকজমকপূর্ণ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটির ইতি ঘটেছে। এটি শুধু ক্রিকেটে নিজেদের দক্ষতা প্রমাণের টুর্নামেন্ট ছিল না। বরং এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন কমিউনিটিকে একই সূত্রে গেঁথেছে এবং একতাবদ্ধ করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)