বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ড্রেসিংরুমে যা হয়েছিল ফাঁস করলেন মার্টিনেজ
কাতারে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। এর পরে তারা সুন্দরভাবে পরিণত হয়েছিল। লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সের সুবাদে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে। ফাইনালের হাফ টাইমে ড্রেসিংরুমে কী ঘটেছিল তা প্রকাশ করলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক ফাইনাল ম্যাচের বিরতিতে মেজাজ হারিয়েছিলেন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোমেরোর ওপর। প্রথমার্ধ শেষে বিরতিতে ড্রেসিংরুমে মার্টিনেজ শাসান রোমেরোকে। প্রায় এক বছর পর ড্রেসিংরুমের সেই ঘটনা নিজেই প্রকাশ্যে আনেন।
সেই সময়কার ঘটনা মার্টিনেজ বর্ণনা করেন এভাবে, “আমি রোমেরোর দুর্বলতা সম্পর্কে জানতাম। আমার মনে আছে ফাইনালে এমবাপ্পে দুই পায়ে সমানভাবে খেলছিল। সে বল নিয়ে দাপট দেখাচ্ছিল। প্রথমার্ধ শেষে আমি রোমেরোর জার্সি টেনে ধরি এবং বলি, তারা তোমাকে ছিটকে ফেলে দিবে এবং আমি ম্যাচ শেষে তোমাকে ধিক্কার জানাবো।’’
মূলত, প্রথমার্ধে এমবাপ্পেকে আটকাতে না পারার কারণেই রোমেরোর ওপর ক্ষিপ্ত হন মার্টিনেজ এবং ম্যাচ বিরতিতে তাকে কটু কথা শোনান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)