পেছাল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, ২০২৪ সালের জানুয়ারিতে মাঠে অনুষ্ঠিত হবে। বিসিবি ইতিমধ্যে ১০ তম আসরের সময়সূচী প্রকাশ করেছে। বিপিএল শুরু হবে ১৯ জানুয়ারি এবং শেষ হবে ১ মার্চ। আর এমন বিপিএলের সূচির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজও বিলম্বিত হবে।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ঢাকায় আসার কথা ছিল শ্রীলঙ্কা দলের। তবে সেটি এখন পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কানরা। এই সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যদিও ভেন্যু এবং ম্যাচ সূচি এখনও চূড়ান্ত করেনি বিসিবি।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'আমার মনে হয় এটাকে কিছুটা রিসিডিউল করতে হবে। মোস্ট প্রোবাবলি এটা আনঅফিসিয়ালি বলছি হয়তো ৫ (মার্চ) তারিখ থেকে শুরু করতে পারি। এরকম একটা কথা চলছে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খানিক পিছিয়ে গেলে শিডিউলের চাপে পড়ে যাবে বাংলাদেশ। মার্চের ১ তারিখ বিপিএল শেষ করেই নামতে হবে লঙ্কানদের বিপক্ষে। এরপর এপ্রিলেই জিম্বাবুয়েতে দুই টেস্ট আর পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা বাংলাদেশের। আর জুলাই থেকে ডিসেম্বরের প্রতি মাসেই আছে বাংলাদেশের সিরিজ।
এই সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করবে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের নির্বাচিত ভেন্যুতে। আর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)