রেফারিকে ঘুষি মারা সেই ক্লাব সভাপতি জেলে
রেফারিকে ঘুষি দেয়ায় গ্রেপ্তার হলেন আঙ্কারাগুচুর প্রেসিডেন্ট ফারুক কোচা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ তুরস্কের ফুটবল লিগ। আইনমন্ত্রীর নির্দেশে আঙ্কারাগুচু সভাপতি ফারুক কোচাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে রিমান্ডের আবেদন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে সুপার লিগে আঙ্কারাগুচুর বিপক্ষে এক গোলে পিছিয়ে ছিল রিজেস্পোর। এরপর ইনজুরি সময়ে সমতায় ফেরে দলটি। এ ঘটনায় রেফারিকে দায়ী করে আঙ্কারাগুচু সভাপতি ফারুক কোচা মাঠে ঢুকে রেফারি হালিল উমুতের গায়ে হাত তোলেন। এরপর হাসপাতালে ভর্তি করা হয় ফিফা এনলিস্টেড ও উয়েফার এলিট এই রেফারিকে। তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর হাসপাতালে গিয়ে দেখা করেছেন আইনমন্ত্রী ইয়ালম্যাজ তুঙ্ক ও ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ ঘটনাকে পুরোপুরি অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, ‘আমাদের খেলাধুলায় সহিংসতার কোনো স্থান নেই। ম্যাচ পরিচালনাকারী ছাড়া ফুটবল চলতে পারে না। রেফারি, খেলোয়াড়, সমর্থক এবং কর্মীদের নিরাপদ এবং সুরক্ষিত থেকে খেলা উপভোগ করতে হবে। কর্তৃপক্ষকে আমি আহ্বান জানায় মাঠে যেন নিয়ম-কানুন কঠোরভাবে প্রয়োগ করা হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- একলাফে কমলো স্বর্ণের দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও দ্বিমুখিভাবের কারণে বাংলাদেশের তেলের জাহাজ ফিরিয়ে দিচ্ছে ইরান
- একলাফে বাড়লো তেলের দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস