আবারও বিশ্ববাজারে বৃদ্ধি পেলো স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই স্বর্ণের দাম কমছিল। একপর্যায়ে তা বিগত ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। তবে আবারও মঙ্গলবার (৯ জানুয়ারি) বিশ্ববাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দর বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে। ফলে চলতি বছরের শুরুতেই সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই আভাসে মার্কিন মুদ্রা ডলারের মান কমেছে। ফলে বুলিয়ন বাজার চাঙা হয়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩২ ডলার ৭৩ সেন্টে। এর আগে বেঞ্চমার্কটির দর গত ১৮ ডিসেম্বরের পর সবচেয়ে কম ছিল।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৩৮ ডলার ৯০ সেন্টে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইজি মার্কেটের বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, ইউএস মুলুকে মূল্যস্ফীতি নিম্নমুখী হচ্ছে। ফলে ২০২৪ সালের শুরুর দিকেই ফেড সুদের হার হ্রাস করতে পারে বলে সম্ভাবনা জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে স্বর্ণের দর ঊর্ধ্বগামী হয়েছে।
উল্লেখ্য, নিম্ন সুদের হার নন-ইল্ডিং বুলিয়ন কাছে রাখার খরচের সুযোগ-সুবিধা কমিয়ে দেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর