দেখে নিন আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য
শীতের তীব্রতা কিছুটা কমলেও ঠান্ডা কমেনি। গত কয়েকদিনে কুয়াশার তীব্রতাও ছিল দেখার মতো। টানা পাঁচ-সাত দিন সূর্যের দেখা পাননি দেশের বিভিন্ন জেলার মানুষ। রাজধানীতে কয়েক দফা রোদ দেখা গেলেও দিনের বেশির ভাগ সময়ই ছিল মেঘলা। মূলত, দমকা হাওয়া বা বৃষ্টি না হলে ঘন কুয়াশা সরবে না। আর কুয়াশা পরিষ্কার না হলে শীতের জোর কমাতে পারবে না সূর্য।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হবে এবং চলবে দুই থেকে তিন দিন। এর পর ঘন কুয়াশা অনেকটাই মিলিয়ে যাবে। শীতের তীব্রতাও কিছুটা কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কিছুটা বাড়বে। এতে দিনে ঠান্ডা কিছুটা কমলেও এখনকার মতো রাতেও ঠান্ডার তীব্রতা অনুভূত হতে পারে।
এ ছাড়া শীতের তীব্রতা খুব একটা না কমলেও এ মাসের বাকি সময়টা এখন আর মনে হবে না। কোথাও কোথাও রোদ থাকবে এবং ঘন কুয়াশা কেটে যাবে।
এদিকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অনেক জায়গায় দিনের বেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে।
এ ছাড়া সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা