MD. Razib Ali
Senior Reporter
ইনকিলাব মঞ্চের ওসমান হাদী লাইফ সাপোর্টে
রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নিবিড় পর্যবেক্ষণে (ICU) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, রোগী হাসপাতালে পৌঁছানোর পর থেকেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। জীবনরক্ষার স্বার্থে তাঁকে তাৎক্ষণিকভাবে ‘লাইফ সাপোর্ট’ ব্যবস্থা প্রদান করা হয়েছে।
চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে হাসপাতালের পরিচালক আরও বলেন, মাথায় লাগা বুলেটটি এখনও রোগীর মাথার ভেতরেই রয়েছে এবং তা অপসারণ করা সম্ভব হয়নি।
এর আগে, শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ওসমান হাদী।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা