আইপিএল না খেলে পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষতি হচ্ছে না!
পাকিস্তানি ক্রিকেটাররা শুধুমাত্র একটি আইপিএল টুনামেন্টে অংশ নিয়েছেন। পাকিস্তানের ক্রিকেটারদের এই জনপ্রিয় ভারতীয় টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে। বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্ব লিগে না খেললে পাকিস্তানি ক্রিকেটারদের কোনো ক্ষতি নেই বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার আমির সোহেল।
তার মতে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আন্তর্জাতিক মানের এবং খুব প্রতিযোগিতামূলক। তারা পিএসএল ছাড়াও অন্যান্য লিগে খেলে আর্থিক সুবিধা পায়। তাই আইপিএল না খেললে তাদের কষ্ট হবে না।
শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, কামরান আকমল সহ অনেক পাকিস্তানি খেলোয়াড় আইপিএলের প্রথম আসরে খেলেছেন। যাইহোক, পাকিস্তানি ক্রিকেটাররা ২০০৯ সাল থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছে না। পরে ২০১৬ সালে, পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান সুপার লিগ নামে একটি টি-টোয়েন্টি লিগ আয়োজন করে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির সোহেল বলেন, ‘আমার মনে হয়ে আইপিএলে না খেলার কোনও প্রভাব পাকিস্তানের ক্রিকেটারদের ওপর পড়ছে। কারণ, পাকিস্তান সুপার লিগের মান বেশ ভালো। এ ছাড়া বিগ ব্যাশ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো প্রতিযোগিতায় আমাদের ক্রিকেটারেরা নিয়মিত খেলছে। সেখান থেকে অনেক অভিজ্ঞতা হচ্ছে ওদের। তাই শুধুমাত্র আইপিএলে খেলে না বলে আমাদের ক্রিকেটারেরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এমন ভাবার কোনও কারণ নেই।’
সোহেলের মতে, একজন ভালো স্পিনার ও নিচের দিকের একজন ভালো ব্যাটার দলে এলেই পাকিস্তান দলের সমস্যা মিটে যাবে। তিনি বলেন, ‘পাকিস্তানকে দুটো জায়গায় বদল করতে হবে। একজন ভালো স্পিনার দরকার। ছয় বা সাত নম্বরে একজন ভালো ব্যাটার দরকার। তা হলেই যে সমস্যা হচ্ছে তা মিটে যাবে।’’
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের নেতৃত্বে বদল হয়েছে। বাবরের বদলে অধিনায়ক করা হয়েছে তারকা পেসার শাহিন আফ্রিদিকে। তার ওপর ভরসা রাখছেন সোহেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভালো খেলবে বলে আশাবাদী তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live