তামিম সাকিবের পর বিপিএলে রেকর্ড করলেন মুশফিক!
চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ খেলছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের বিপক্ষে ৩২ বলে ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। গেইল ও তামিমের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই ইনিংস খেলে নতুন রেকর্ড গড়লেন মুশফিক।
সিলেটের বিপক্ষে বিপিএলের দশম আসরের ৩৫তম ম্যাচে ৩২ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এর আগে এই নজির গড়েছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।
মুশফিকের আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও তামিম বিপিএলে ১০০-ছয় ছুঁয়েছিলেন। চলতি মৌসুমে বরিশাল ক্লাবের হয়ে খেলছেন তামিম। ১৪ ফেব্রুয়ারি তামিম বিপিএলে ১০০ ছক্কা পূর্ণ করার পথে ৪৫ বলে ৭১ রান করেন শক্তিশালী ঢাকার বিপক্ষে।
৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কার মালিক গেইল। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন তামিম। ১১৫ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন মুশফিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়