বিশ্বকাপের তদন্ত রিপোর্ট নিয়ে মুখ খুললেন সুজন
গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পতনের কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। দীর্ঘ তদন্তের পর কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিলেও তা অজানাই থেকে যায়। বাংলাদেশের বিশ্বকাপ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা বিসিবি পরিচালক খালিদ মাহমুদ সুজন মনে করেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত।
সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তামিম ইকবাল বিশ্বকাপে না খেলার জন্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে দায়ী। এমনও বলা হয়, তামিমকে বিশ্বকাপের দলে রাখতে চাননি টাইগার কোচ। ফলে বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক তৈরি হয়। যার কারণে বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ান তামিম। এ নিয়ে জানতে চাইলে আজ বুধবার (৬ মার্চ) গণমাধ্যমকে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, 'তদন্ত রিপোর্ট তো বিসিবি প্রকাশ করেনি।
কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই দেবে (প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ)। আমি জানি না তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে কি না। যারা তদন্ত করেছেন তারা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিত তারপর বোঝা যাবে কী সত্যি কী মিথ্যা। সুজন আরও বলেন, 'তবে আমার মনে হয় রিপোর্ট যেটাই এসেছে জনসম্মুখে প্রকাশ করা উচিত।
প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে সমাধান হবে। যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে। সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট টিম গেম। একজনের জন্য কিছু হয় বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live