জয়ের পর রানে ফিরে ব্যাটিং কৌশল নিয়ে মুখ খুললেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের খুব কাছে গিয়েও হারের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। তবে গতকালের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
"ম্যাচ জেতার পর আমার ভালো লাগছে। আমি মনে করি আমরা দুটি ম্যাচেই খুব ভালো ক্রিকেট খেলেছি। দুর্ভাগ্যবশত আমরা আগের ম্যাচে জিততে পারিনি। আমি যেভাবে খুব খুশি। আমরা দল হিসেবে খেলেছি।
বিপিএলে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শান্ত। তবে চেষ্টা করে যাচ্ছিলেন ফর্মে ফেরার জন্য। এদিন অবশ্য ৫৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরাও হয়েছেন শান্ত। সেই ইনিংস নিয়ে বলছিলেন, 'হ্যাঁ (আমার) বিপিএলটা ভালো যায়নি। চেষ্টা করছি ব্যাটিংয়ে যে ঘাটতি ছিল সেটা নিয়ে কাজ করার। আজকে একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করব সামনে এটা ধরে রাখার।
ফর্মে ফেরার জন্য নতুন করে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্যাটিং নিয়ে কাজ করছিলাম। কী নিয়ে কাজ করছিলাম তা বলতে চাই না, অবশ্যই টেকনিক্যাল বিষয়। তবে এ নিয়ে কাজ করাতে যে আজকের ম্যাচে ফল এসেছে এমন কিছু না। অনেক দিন থেকেই একটা জিনিস ঠিক করার চেষ্টা করছি। আরও একটু ভালো করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live