টাইগারদের দারুণ জয়ের পর যা বললেন পাপন
কয়েকদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে প্রাধান্য পায় স্থানীয় ক্রিকেটাররা। সেই টুর্নামেন্ট শেষ করার পর টাইগাররা বর্তমানে একই ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ খেলছে। বাংলাদেশ রোমাঞ্চকর প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে সমতা আনে। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
আজ (বৃহস্পতিবার) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন বলেছেন: "আমরা ওয়ানডেতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারি। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই, গুরুত্বপূর্ণ বিষয় হল তারা এখনও সাহসী, খেলার ধরন দেখে এখন আমরা টি-টোয়েন্টিও খেলতে পারি।আগামী বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বাড়বে কি না এমন প্রশ্নে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি যোগ হয়, খরচ অনেক বেড়ে যাবে। আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম, তাহলে আমরা অনেক ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।
তবে বিপিএল সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানাতে ভুললেন না ক্রীড়ামন্ত্রী। বাংলাদেশে পর্যাপ্ত স্টেডিয়াম আছে উল্লেখ করে পাপন বলেন, ‘বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, যেমন হোটেল দরকার সব জায়গায়, সে সুযোগগুলো নেই। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। ইতোমধ্যে আমাদের পর্যাপ্ত স্টেডিয়াম আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live