পাকিস্তানের প্রধান কোচ হওয়ার দৌড়ে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার!
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন পাকিস্তান ক্রিকেট দলের কোচ হতে আগ্রহী বলে জানা গেছে। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্রিকেট পাকিস্তানের মতে, ওয়াটসন ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ওয়াটসন যদি পাকিস্তানের কোচ হন, তা হবে কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তার প্রথম অভিজ্ঞতা।
৩০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি দশ হাজার ৯৫০ রানের পাশাপাশি ২৯১ উইকেট শিকার করেছেন। ২০১৫ সালে টেস্ট ও ওয়ানডে থেকে বিদায় নেওয়ার পর ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানান তিনি। বর্তমানে ৪২ বছর বয়সী ওয়াটসন কোচিং পেশায় নিয়োজিত আছেন।
এর আগে পাকিস্তানের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন মাইক হেসন ও ড্যারেন স্যামি। এছাড়াও, পিসিবি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসকে মেন্টর হিসেবে নিয়োগ দিতে চলছে। ধারণা করা হচ্ছে, পিএসএল শেষেই নতুন কোচের নাম ঘোষণা করবে পিসিবি। তবে কোচ যে বিদেশি হবেন, তা অনেকটাই নিশ্চিত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live