বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচের টিকিট যত টাকা
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজের পর ক্রিকেটাররা খুব একটা বিশ্রাম পান না। ওয়ানডে সিরিজ খেলতে আজ চট্টগ্রামে পা রেখেছে দুই দল। এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যাবে কমপক্ষে ২০০ টাকায়। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ক্লাব ভবনে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে ৫০০ টাকা। আন্তর্জাতিক স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে চাইলে টাকার পরিমাণ দ্বিগুণ করতে হবে অর্থাৎ ১০০০ টাকা।সবচেয়ে বেশি টাকা গুনতে হবে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচ এই দুই স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ১৫০০ টাকা।
আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
আগামী ১৩ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এক দিন বিরতির পর সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ। আর শেষ ওয়ানডের আগে দুই দিন বিরতি। আগামী ১৮ মার্চ মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live