সাকিবকে নিয়ে মুখ খুললেন তামিম
ভারত ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট উত্তপ্ত তামিম ও সাকিব ইস্যু নিয়ে। মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরে সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত ছিলেন এই দুজন। বাংলাদেশের সেরা দুই ক্রিকেটারের দ্বন্দ্ব বরাবরই ছিল আলোচনার টেবিলে। বিশ্বকাপের এক সক্ষাৎকারে নিজের সকল কথা খোলাখুলিভাবেই বলেছিলেন সাকিব।
তবে চুপ ছিলেন তামিম। তবে অবশেষে মুখ খুললেন তামিম। এবার তিনি এক সক্ষাৎকারে নিজের কথাগুলোই বললেন তামিম। তিনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তাকে ফেরাতে হলে অনেক কিছুই ঠিক করতে হবে।
দেশের সেরা ব্যাটার তামিম ইকবালকে নিয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছিল অনেক অভিযোগ। সেই সময় ওপেনিং পজিশন ছেড়ে খেলতে অপরাগতা জানিয়েছিলেন তামিম , তারই জবাবে সাকিব বলেছিলেন শিশুসুলভ মানসিকতার কথা। লম্বা সময় পর তামিমের কাছে জানতে চাওয়া হলো সেই প্রসঙ্গে।
উত্তরে তামিম বলেন, তিনি গণমাধ্যমের সামনে সতীর্থকে নিয়ে কথা বলার মত মানুষ নন, ‘সবারই নিজস্ব ব্যক্তিত্ব আছে, চিন্তাভাবনা-কথা বলার আলাদা ধরণ আছে। তবে আমি এমন কেউ না, যে মিডিয়াতে নিজের কলিগকে নিয়ে কথা বলব।
আর তিনি জাতীয় দলে ফিরবেন কি না, এমন প্রশ্নে তামিম বলেন, ‘একটা জিনিস ভুল। আমি বলেছিলাম যে, আমাকে ফিরাতে হলে অনেক কিছু ঠিক করতে হবে। অনেক কিছু পরিবর্তন করতে হবে এবং ঠিক করতে হবে, এর মধ্যে পার্থক্য আছে। আমাকে ফেরাতে হলে সব নিয়ম পরিবর্তন করতে হবে, এটা আমি কখনো বলব না।’
তারপর তাকে প্রশ্ন করা হয় হাথুরু থাকলে তিনি জাতীয় দলে ফিরবেন কি না তখন তিনি বলেন, ‘আমার ফেরাটা কঠিন হবে, এতটুকু বলতে পারি।’ এরপরেই অবশ্য বলেছেন, 'যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!