ভারতকে পাকিস্তানে খেলাতে অনেক বড় পরিকল্পনা করছে পিসিবি
২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। ভারত সে দেশে খেলতে যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। সেই কারণে, আইসিসির কাছে পাকিস্তান আবেদন করবে যাতে ভারতীয় বোর্ড নিশ্চিত করে যে তারা খেলতে যাবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অধীনে ছিল। এসিসির সভাপতি জয় শাহ। তিনি আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। সেই কারণে এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির অধীনে রয়েছে। বিশ্বের সব দেশ পাকিস্তানে খেলতে যাবে। তাই ভারতের পক্ষে পাকিস্তানে না খেলতে যাওয়ার দাবি করা সহজ হবে না। সেটা যাতে ভারত করতে না পারে তার জন্য আগে থেকেই তৈরি থাকতে চাইছেন নাকভি।
বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধিদের নাকভি জানাবেন যে, পাকিস্তানে নতুন সরকার আসার পরে নিরাপত্তার কোনও সমস্যা হবে না। তাই ভারত যেন সে দেশে খেলতে যায়। শুধু তাই নয়, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারও যাতে ভারতে হয় তার অনুরোধ করবেন নাকভি। ভারতের তরফে ইতিবাচক সাড়া না পাওয়া গেলে আইসিসিকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করবেন নাকভি।
শেষ বার ২০০৮ সালে পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারত। তার পর থেকে ২০১১, ২০১৬ ও ২০২৩ সালে ভারতে খেলতে গিয়েছে পাকিস্তান। কিন্তু ভারত আর পাকিস্তানে যায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live