দুই পরিবর্তন নিয়ে শ্রীঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা
চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিজেদের করে নিবে টাইগাররা। তাই শিরোপা জয় মিশন নিয়ে আজ মাঠে নামবে টাইগাররা। আজ সিরিজে সমতা ফিরাতে মরিয়া শ্রীলঙ্কা।
আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্টিত হবে। চলুন দেখে নেয়াযাক দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ কেমন হতে পারে।
প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে পড়ে। গোল্ডেন ডাক মারেন ওপেনার লিটন দাস আর ৩ রান করেন সৌম্য সরকার। তাই বলা যায় বাংলাদেশের ওপেনিংয়ে পরিবর্তন আসলেই আসতে পারে। সেক্ষেত্রে সৌম্য বা লিটনের মধ্যে যে কোনো এক জনকে থাকতে হতে পারে একাদশের বাইরে। ওপেনার হিসেবে একাদশে চলে আসতে পারে এনামুল হক বিজয়।
তিনে যথারীতি থাকবেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। চারে তাওহিদ হৃদয়। যদিও ফর্মটা বর্তমানে ভালো যাচ্ছে না। পাঁচে ফর্মে থাকা মাহমুদউল্লাহকে দেখা যাবে। ছয়ে বাংলাদেশের ব্যাটিং স্থম্ভ মুশফিকুর রহিমকে দেখা যাবে। প্রথম ওয়ানডে ম্যাচ ৭৭ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। সাথে মেহেদী হাসান মিরাজকে দেখা যাবে।
স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস বিভাগ সামলাবেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহামেদ। একাদশে দুই পরিবর্তন দেখা যেতে পারে। লিটন বা সৌম্যর জায়গাতে এনামুল হক বিজয় ও তাইজুলের জায়গাতে সেরা একাদশে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে।
শ্রীঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
লিটন দাস/এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহামেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!