মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন দিনেশ কার্তিক
গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। আর প্রথম ম্যাচেই মাঠে চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচে একাদশে সুযোগ পায় বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আগে ব্যাট করে নির্ধারীত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৩ রান করে কোহলির বেঙ্গালুরু। ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল হাতে থাকতেই ৬ উইকেটের বিশাল জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।
এই দিন বল হাতে সবাইকে চমকে দেন কাটার মাস্টার ফিজ। সেই যেন চেনা মুস্তাফিজকে দেখা গেল আইপিএলের প্রথম ম্যাচে। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এই দিন বেঙ্গালুরুর টপ অর্ডার একাই ভেঙে দেন তিনি। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনসহ ভারতের উদিয়মান ক্রিকেটার পাতিদারের উইকেট তুলে নেন ফিজ। তার এমন দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের লাগাম চলে আসে চেন্নাই’র হাতে।
এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ১৪৭ ফ্যান্টাসি পয়েন্ট পেয়ে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে তার। সেই সাথে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ। দুটি পুরস্কারের জন্যই সমান ১ লাখ করে মোট ২ লাখ রুপি হাতে উঠেছে কাটার মাস্টারের। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬২ হাজার টাকার ওপরে।
ফিজকে নিয়ে দিনেশ কার্তিক বলেন, ‘মুস্তাফিজ দুর্দান্ত বল করেন। তিনি তার দক্ষতা পুরো ম্যাচের তিন স্পেলেই দেখিয়েছেন। সাধারণত ১৩৮ থেকে ১৩৯ কিলোমিটার গতিতে বল আসে, এরপরে তিনি হঠাৎ করে একটি স্লোয়ার ডেলিভারি দেন। সেটি খুবই বিভ্রান্তিকর। আবার ১২০ থেকে ১২৫ কিলোমিটার গতিতে কাটার করেন। এতে তার বিপক্ষে ব্যাটিং করাটা ভীষণ কঠিন ও বিপদের কাজ। তবে এগুলোই তার বিশেষত্ব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live