দারুন সুখবর পেলেন মুমিনুল
সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে ম্যাচ। যেখানে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। ৩১৮ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। এর অন্যতম মুল কারণ হলো ব্যাটিংদের ব্যর্থতা।
তবে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশের সাবেক মুমিনুল হক। একপ্রান্ত আগলে রেখে ১৪৮ বল মোকাবেলা ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে মুমিনুলের লড়াকু ইনিংসের পরও ১৮২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
সিলেট টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৮ ধাপ এগিয়েছেন অভিজ্ঞ মুমিনুল। বোলারদের তালিকায় খালেদ আহমেদের উন্নতি হয়েছে ৯ ধাপ।
বুধবার আইসিসির প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এ তথ্য পাওয়া গেছে। সেই হিসেবে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে এখন মুমিনুলের অবস্থান ৫০তম স্থানে। সিলেট টেস্টে ৪ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৮৯তম পজিশনে আছেন পেসার খালেদ।
এদিকে দুই ইনিংসে যথাক্রমে ২৫ ও ০ রান করা লিটন দাস ৭ ধাপ নিচে নেমে ২৪তম স্থানে আছেন। অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। দুই ইনিংস মিলিয়ে ১১ রান করা বাঁহাতি ব্যাটসম্যান ৯ ধাপ পিছিয়ে এখন ৫৩ নম্বরে।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পজিশনে যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম।
এছাড়া বোলারদের মধ্যে এক নম্বর ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হেজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live