অবিশ্বাস্য হলেও সত্য: না খেলেও ৩-০ গোলে জয় জাপানের
২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে জাপানের বাতিল হওয়া ম্যাচটি বাজেয়াপ্ত করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। একই সঙ্গে জাপানকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।
জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। পিয়ংইয়ংয়ে গত মঙ্গলবার হওয়ার কথা ছিল বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি। কিন্তু জাপানে সংক্রামক রোগ নিয়ে উদ্বেগের কারণে উত্তর কোরিয়া ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় এবং নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের আহ্বান জানায়।
তবে ফাঁকা সময় না থাকায় ম্যাচটি নতুন সূচিতে হবে না বলে জানিয়েছে ফিফা। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) শনিবার বিবৃতি দিয়ে বলেছে, ম্যাচটি বাজেয়াপ্ত করে তাদের জয়ী ঘোষণা করার কথা জানিয়ে দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে জাপানের। ফলে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পাশাপাশি ২০২৭ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। চলতি মাসে আরেক ম্যাচে টোকিওতে উত্তর কোরিয়াকে ১-০ গোলে হারায় দলটি।
চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের দুইয়ে আছে সিরিয়া। তিন নম্বরে উত্তর কোরিয়ার ৩ পয়েন্ট, চারে মায়ানমারের ১।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live