বাংলাদেশকে ফলোঅন না করানোর কারণ জানালো শ্রীলঙ্কা
প্রথম টেস্টে মতো দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের ব্যাটিং যা ইচ্ছে তাই। দেখে মনে হয়েছে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতেই জানে না। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে বাংলাদেশ ১৭৮ রানে প্রথম ইনিংসে অল-আউট হয়েছে। বাংলাদেশকে ফলোঅন করার সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে কিন্তু তা করেনি তারা। এর কারণ অবশ্য জানা গেল দিন শেষে।
শ্রীলঙ্কার বোলিং কোচ দর্শনা গামাগে জানিয়েছেন, বোলারদের বিশ্রাম দিতেই বাংলাদেশকে আবারো ব্যাটিংয়ে না পাঠিয়ে লঙ্কানরা নিজেরা ব্যাটিংয়ে নেমেছে। বাংলাদেশের ব্যাটিং যদি দীর্ঘায়িত হয় তাহলে বোলাররা যেন ধকল সামাল দিতে পারেন এজন্যই এমন সিদ্ধান্ত।
গামাগে বলেন, 'প্রধান কারণ হলো বোলারদের আমরা একটু বিরতি দিতে চেয়েছি। কারণ আরও দুই দিনের খেলা বাকি আছে। এই বিশ্রামে তারা দ্বিতীয় ইনিংসে আরও বেশি কার্যকরী হতে পারে।' চট্টগ্রামের গরমে পেসাররা যেভাবে পারফর্ম করছেন, তাতে গামাগে বেশ খুশি। শুধু নিজের শিষ্যদেরই নয়, প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের পেসারদেরও। 'আমার মনে হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের পেসাররাই ভালো বল করেছে। ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করে গেছে।'
'টেস্ট ক্রিকেটে শৃঙ্খলা ধরে রাখার ব্যাপারে আমরা সবসময় কথা বলি। এমনকি ব্যাটারদের নিয়ে পরিকল্পনার আগেও আমরা বলাবলি করি নিজেদের বোলিংয়ে যেন শৃঙ্খলা থাকে। কীভাবে ফিল্ডিং সাজাতে হবে এবং সে অনুযায়ী ধারাবাহিকভাবে বল করতে হবে। দুই টেস্টেই পেসাররা দ্রুতই নিজেদের কাজ ধরতে পেরেছে। এই ম্যাচের আগেও আমরা প্রস্তুতি নিয়ে এসেছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live