এইমাত্র পাওয়া: সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ পড়ার নির্দেশ
সূর্য উঠার১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের ধর্মবিষয়ক (ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও গাইডেন্স) মন্ত্রী শেখ আব্দুললতিফ আল শেখ।
রোববার (৩১ মার্চ) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, উম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে রিয়াদ সরকার। দেশটির বিভিন্ন অঞ্চলের মন্ত্রণালয়গুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন ধর্মবিষয়ক এই মন্ত্রী।
মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজ খোলা মাঠ বা ময়দানের পাশাপাশি সব মসজিদ ও মসজিদ-সংলগ্ন স্থানে আদায় করা হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলো নিশ্চিত করে নির্ধারিত স্থানে ও মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রাথমিক প্রস্তুতি নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যাতে মুসল্লিরা আরামের সঙ্গে তাদের আচার-অনুষ্ঠান সম্পূর্ণরূপে পালন করতে পারেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আগামী ৯ এপ্রিল ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হবে। রমজানের পরের মাস শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে রোজা ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। আর শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় ইসলামে অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- চোরের দলের খেলা কবে’ লিখলেই যা দেখাচ্ছে গুগল
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- মিলে যাচ্ছে ভবিষ্যৎবাণী বাদ পড়তে যাচ্ছে আর্জেন্টিনা? চ্যাম্পিয়ন হবে যে দল
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- দুই জীবন বীমা কোম্পানির আর্থিক চিত্রে ইতিবাচক পরিবর্তন
- ১০৫% নগদ লভ্যাংশে চমক, একই দিনে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা আরেক কোম্পানির