কলকাতা ম্যাচ হারলেই যার ওপর ক্ষোভ ঝাড়েন শাহরুখ খান
উড়ন্ত ফর্মে আছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আসরে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। আর এই জয় গুলো গ্যালারিতে বসে উপভোগ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে এবার জানা গেল ভিন্ন কথা। কলকাতা ম্যাচ হারলে নাকি মেজাজ হারান এই বলিউড বাদশাহ। এ নিয়ে মুখ খুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির আরেক মালিক ও অভিনেত্রী জুহি চাওলা।
বর্তমান সময়ে মাঠে এসে খেলা দেখছেন শাহরুখ খান কিন্তু অনুপস্থিত ছিলেন জুহি। আর তার অনুপস্থিতি নিয়ে চারে দিকে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। দুজনের সম্পর্কে তিক্ততা এসেছে এমন আলোচনায় শোনা যাচ্ছে। তবে খেলা দেখতে মাঠে না আসার ভিন্ন কারণ জানালেন কলকাতা নাইট রাইডার্সের এই সহ-মালিক। জুহি নাকি শাহরুখের সঙ্গে ম্যাচ দেখতে মোটেও পছন্দ করেন না, কারণ কলকাতা হারলে তার ওপরই নাকি সব ক্ষোভ যায়!
একটি সাক্ষাৎকারে জুহি চাওলা এই কথাগুলো বলছিলেন। তিনি বলেন, ‘শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা সহজ নয়, কারণ আমাদের দল যদি ভালো না খেলে, সে তার সমস্ত রাগ আমার ওপর প্রকাশ করে। আমিও তাকে বলি এসব কথা দলকে জানাতে। এ কারণেই আমরা একসঙ্গে ম্যাচ দেখি না। আমার মনে হয় দল যখন খেলে, সব মালিকই (চাপের বশে) ঘামতে শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘আইপিএল সবসময়ই উত্তেজনাপূর্ণ। আমাদের দল যখন খেলে আমরা সকলেই আমাদের টেলিভিশন সেটের সামনে থাকি, তাদের দেখা আকর্ষণীয় এবং আমরা সবাই খুব চাপে থাকি।’
চলতি আসরে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করা ২৭৭ রানের সেই রেকর্ড ছয়দিন পরই প্রায় ভেঙে দিতে বসেছিল কলকাতা। তবে তার আগেই জুহি এই সাক্ষাৎকার দিয়েছেন। হায়দরাবাদের স্কোর দেখে অবাক হয়ে গিয়েছিলেন জুহি চাওলা। তিনিও নাকি চেয়েছিলেন কলকাতাও এমন রান করুক। এরপরই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে ২৭২ রান তোলে নাইটরা। সেই ম্যাচ তারা ১০৬ রানে জিতেছিল। এখন পর্যন্ত তিন ম্যাচ জিতে কলকাতা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
উল্লেখ্য, বলিউডে শাহরুখ খান এবং জুহি চাওলার জুটি বরাবরই দর্শকপ্রিয়। পর্দায় একসঙ্গে কাজ করার পর জুটি বেধে আইপিএলেও দল কেনেন তারা। এরপর তাদের দুজনকেই প্রায়ই মাঠে দলের খেলায় হাজির হয়ে উল্লাস করতে দেখা যায়। তবে শাহরুখের বকা খাওয়ার ভয়ে এখন নাকি আর মাঠে যান না জুহি চাওলা!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!