কলকাতার বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো চেন্নাই
চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরের চেন্নাইয়ের প্রথম তিন ম্যাচের একাদশে ছিলেন তিনি। এর মধ্যে দুটি ম্যাচে বল হাতি দ্যুতি ছড়িয়েছেন ফিজ, বাকি একটাতে খানিকটা বিবর্ণ ছিলেন।
এছাড়া বাকি একটা ম্যাচে দলের সঙ্গেই ছিলেন না টাইগার পেসার। কারণ, টি-২০ বিশ্বকাপের ভিসার কাজে দেশে ফিরতে হয়েছিল তাকে। অবশ্য হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি হেরেছিল চেন্নাই। এরপরেই ফিজকে মিস করার কথা জানান চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং।
সোমবার রাতে ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতার বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন দ্য ফিজ।
এবারের আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে অপরাজিত কলকাতা। আজ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসতে পারে তারা। কিন্তু তাদের সামনে বড় বাধা চেন্নাই। যেহেতু চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা। স্পিন সহায়ক পিচে কলকাতাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। স্বাভাবিকভাবেই দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সকলে।
এখন পর্যন্ত ২৯ বার মুখোমুখি হয়েছে চেন্নাই-কলকাতা। এর মধ্যে ১৮ বার জিতেছে চেন্নাই। নিজেদের মাঠে খেলা হওয়ায় কিছুটা সুবিধা অবশ্যই পাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই ম্যাচে চেন্নাই একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনাই বেশি। প্রথম ম্যাচে এই মাঠেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ফিজ। তাছাড়া বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করার কথা জানিয়েছেন চেন্নাই কোচ। টানা দুই ম্যাচ হারা চেন্নাইও চাইবে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে। সবমিলিয়ে, কলকাতার বিপক্ষে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশ পাথিরানা ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি