আর কত দিন আইপিএল খেলবেন মুস্তাফিজ খোলামেলা জানালেন প্রধান নির্বাচক লিপু
চলতি আইপিএলে দারুন ছন্দে আছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের ১৭ তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি। ইতিমধ্যে চার ম্যাচে ৮ ইকোনোমি রেটে ৯ উইকেট তুলে নিয়েছেন। প্রসংশায় ভাসছেন ফিজ। ক্রীড়াবোদ্ধা থেকে ভক্ত সমর্থক সবার প্রশংসায় ভাসছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। আর ভক্ত সমর্থকদের মধ্যে একটাই প্রশ্ন, আর কতদিন আইপিএল খেলতে পারবেন ফিজ।
আর মাত্র দুই সপ্তাহ পর শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে মুস্তাফিজ খেলবেন নাকি আইপিএল খেলতে ছুটি আরও বাড়বে এই নিয়ে চলছে আলোচনা। যদিও বিসিবি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া আছে মুস্তাফিজকে। এরপর কি করবে সেই সিদ্ধান্ত অবশ্য বিসিবির। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও এমনটি জানিয়েছেন।
মুস্তাফিজ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, 'তার এনওসি দিয়েছে বিসিবি। সেটা ৩০ তারিখ অবধি দেওয়া আছে বলে আমি জানি। এই ব্যাপারে কোনো কিছু পরিবর্তন দরকার হলে বিসিবি করবে, এটা আমাদের ইস্যু না। বোর্ড যদি বাড়াতে চায় বাড়াবে, আমরা তো শরিফুলকে ছাড়া টেস্ট খেললাম। তাকে বিশ্রাম দিয়েছি যাতে বিশ্বকাপে তাকে পায়।'
তবে লিপুর চাওয়া সর্বোচ্চ শক্তি নিয়ে খেলা, 'কোনো কারণে যদি মুস্তাফিজের এনওসি বাড়ায় এটা বোর্ডের এখতিয়ার আমাদের কিছু বলার নাই। তবে আমরা চাইব যে মূল দলটা খেলুক। এটা আমাদের তরফ থেকে চাওয়া। বোর্ড নিশ্চয়ই কোনো কারণ দেখে ৩০ তারিখ অবধি তাকে (মুস্তাফিজ) ছাড়পত্র দিয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live