MD. Razib Ali
Senior Reporter
মুস্তাফিজ খেলবেন পুরো আইপিএল
আইপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। হয়েছিলেন ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার। নিজেদেরে দ্বিতীয় ম্যাচ গুজরাট টাইটানসের বিপক্ষেও দারুন বল করেন ফিজ। এই ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। হয়ে যান সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। দখলে রাখেন পার্পল ক্যাপ।
তবে নিজেদের তৃতীয় ম্যাচে সুবিধা করতে পারেননি ফিজ। হায়দরাবাদের বিপক্ষে নিজের ছায়া হয়ে থাকেন ফিজ। ৪ ওভারে বল করে ৪৭ রান দিয়ে নেন এক উইকেট। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে রাখেন। এরপর বাংলাদেশে ফিরে আসেন ভিসা প্রসেসিংয়ের জন্য। আর তখন হারান পার্পল ক্যাপের দখল।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আইপিএলে ফিরেন মুস্তাফিজ। আর ফিরেই পার্পল ক্যাপের দখল নেন ফিজ। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। ফলে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়ে যান ফিজ।
তবে তাকে সরিয়ে পার্পল ক্যাপ দখলে নিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। তার উইকেট সংখ্যা ১০। তবে তাকে সরিয়ে এখন পার্পল ক্যাপ দখলে নিয়েছেন যুবেন্দ্র চাহাল। তার উইকেট সংখ্যা ১১। মুস্তাফিজের এমন পারফরমেন্সের পর ভক্ত সমর্থক থেকে ক্রিকেট বিশ্লেষক সবাই চায়ছে পুরো আইপিএল খেলুক মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ঘোষণা করে দিয়েছে পুরো আইপিএল খেলবেন মুস্তাফিজ। যা আসলে সত্য নয়।
এই নিয়ে চারে দিকে চলছে বেশ আলোচনা সমালোচনা। তবে যে দলে হয়ে খেলছে মুস্তাফিজ সেই দল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ কি চায় মুস্তাফিজ পুরো আইপিএল খেলুক। না শুধু এনওসি যে পর্যন্ত পেয়েছে সেই সময় টুকু খেলুক। কেননা এখন পর্যন্ত বিসিবিকে কোনো রকম চিঠি বা অনুরোধ বার্তা পাঠায়নি যে মুস্তাফিজকে তারা পুরো আইপিএল। বিসিবির সথে কথা বলে এমনটা নিশ্চিত হওয়া গেছে। বিসিবির সাথে কথা না বললে তো আর এমনি এমনি সময় বাড়াবে না বিসিবি। তাইতো ৩০ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজের আইপিএলে সময়সীমা বাধা আছে এখন পর্যন্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!