ওয়াংখেড়েতে মুস্তাফিজের পরিসংখ্যান সবাইকে চমকে দিবে
চলমান আইপিএলে দারুন ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। তবে সেইটা চেন্নাইয়ের ঘরের মাঠে। একটা বাইরে খেলছিল মুস্তাফিজ যেখানে ৪ ওভারে ৪৭ রান দিয়েছিলেন নিয়েছিলেন ১ উইকেট। তাইতো প্রশ্ন উঠেছে আজকের ম্যাচে কেমন করবে মুস্তাফিজ। চলুন দেখে নেয়া যাক সেই পরিসংখ্যান।
ওয়াংখেড়েতে দেশের হয়ে মাত্র একটি ম্যাচই খেলেছেন ফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ওই ম্যাচে ৯ ওভারে ৭৬ রান দিয়েছিলেন তিনি, উইকেট পাননি একটিও। ব্যয়বহুলই বলা যায় কাটার মাস্টারের সেই স্পেলকে।
ওয়াংখেড়েতে মুস্তাফিজ এখন পর্যন্ত ১৫ আইপিএল ইনিংসে বল করেছেন। ১৫ ইনিংসে ৮.৮২ ইকোনমি ও ৩৫.৭ গড়ে তিনি শিকার করেছেন ১৪ উইকেট। ডেথ বোলার হিসেবে ফিজের ইকোনমি খুব খারাপ না হলেও গড়টা একটু বেশিই!
ওয়াংখেড়েতে ভিন্ন ভিন্ন চারটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে প্রথম খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওই ম্যাচে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি, সেটাই ওয়াংখেড়েতে এখন পর্যন্ত তার সেরা স্পেল হয়ে আছে। পরের মৌসুমে এক ম্যাচে ৩৪ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওয়াংখেড়েতে মুস্তাফিজ খেলেছেন ৪ ম্যাচ। যেখানে ১৩৭ রান দিয়ে মাত্র ৩টি উইকেট পান তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে এই ভেন্যুতে ৫ ইনিংসে তার শিকার ৪ উইকেট, রান খরচ করেছেন ১৬৭। আর দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৪ ম্যাচে ১৪৬ রান দিয়ে টাইগার পেসার নিয়েছেন ৪ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!