অবাক ক্রিকেট বিশ্ব: অবিশ্বাস্য ক্যাচ ধরলেন মুস্তাফিজ
চলতি আইপিএলে বল হাতে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। সিএসকের হয়ে প্রতি ম্যাচেই তিনি ধারাবাহিকভাবে উইকেট তুলছেন। আইপিএল ২০২৪-এর বেগুনি টুপির দৌড়ে বাংলাদেশের তারকা পেসার রয়েছেন একেবারে প্রথম সারিতে। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও উইকেটহীন থাকেননি মুস্তাফিজ। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর বোলিংয়ের থেকেও বেশি চর্চায় মুস্তাফিজের ফিল্ডিং।
রবিবার মাথিসা পথিরানার বলে সূর্যকুমার যাদবের যে ক্যাচটি ধরেন মুস্তাফিজুর রহমান, তাকে এককথায় অসাধারণ বলতেই হয়। চেন্নাইয়ের ডাগ-আউটও বিশ্বাস করতে পারেনি মুস্তাফিজ বাউন্ডারিতে ফিল্ডিং করার সময়ে এমন দক্ষতা দেখাবেন বলে। টেলিভিশন রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার সূর্যকুমারকে আউট ঘোষণা করার পরে চেন্নাই কোচ ফ্লেমিং যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন, তাতেই বোঝা যাচ্ছিল যে, বাংলাদেশের কোনও ক্রিকেটারের কাছ থেকে এমন ক্যাচ আশা করেননি তিনিও।
দ্বিতীয় ইনিংসে ৭.১ ওভারে মাথিসা পথিরানার বলে ইশান কিষান আউট হওয়ার পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। যদিও তাঁর ইনিংসে স্থায়ী হয় মোটে ২টি বল। পথিরানার সেই ওভারেই আউট হয়ে মাঠ ছাড়তে হয় সূর্যকুমারকে, যিনি গত ম্যাচে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতান মুম্বইকে।
৭.৩ ওভারে পথিরানার বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন সূর্যকুমার যাদব। ডিপ থার্ড বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন মুস্তাফিজুর রহমান। বল তাঁর হাতে পৌঁছয়। যদিও শরীরের ভারসাম্য বজায় রাখা মুশকিল হয়ে দাঁড়ায় বাংলাদেশি তারকার পক্ষে। মুস্তাফিজুর মুন্সিয়ানার সঙ্গে বল হাওয়ায় ভাসিয়ে দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। পরে পুনরায় বাউন্ডারির ভিতরে ঢুকে তিনি ফের লুফে নেন বল। ফলে আউট হয়ে মাঠ ছাড়তে হয় সূর্যকুমারকে। ২ বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সূর্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live