মুস্তাফিজের চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরে যে কারণকে দায়ি করলেন হার্দিক
গতকাল আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০৬ রান করে চেন্নাই সুপার কিংস।
জবাবে ব্যাট করতে নেমে রোহিতের সেঞ্চুরির পরও নির্ধারীত ২০ ওভার শেষে ১৮৬ রান স্কোর তুলতে সক্ষম হয় মুম্বই ইন্ডিয়ান্স। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই সুপার কিংস।
ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে হারের কারণ নিয়ে কথা বলেন হার্দিক। এক্ষেত্রে বড় লক্ষ্য নয়, হারের অন্য কারণ ব্যাখ্যা করলেন মুম্বাই অধিনায়ক। হার্দিক জানান, চেন্নাইয়ের দেওয়া লক্ষ্য টপকে যাওয়ার মতোই ছিল। তবে চেন্নাইয়ের দারুণ সব পরিকল্পনার কাছেই হেরে যেতে হয়েছে মুম্বাইকে।
হার্দিক বলেন, ‘এটা (টার্গেট) অবশ্যই ছুঁয়ে ফেলার মতো ছিল। কিন্তু তারা বেশ ভালো বোলিং করেছিল। পাথিরানাই পার্থক্য গড়ে দিয়েছিল। তাদের পরিকল্পনা স্মার্ট ছিল এবং সেভাবেই তারা এগিয়ে গিয়েছিল। অবশেষে এই রানের মধ্যে আমাদের আটকে ফেলেছিল। স্টাম্পের পিছনে একজন লোক (ধোনি) আছে, যিনি কিনা তাদের বলে দেয়, আসলে কী করতে হবে। আর সেটিই তাদেরকে জয়ের জন্য সাহায্য করে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live