ব্রেকিং নিউজ: মুস্তাফিজের আইপিএল খেলার সময় বাড়ালো বিসিবি
আইপিএলের চলমান আসরে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৩০ রান দিয়ে নেন ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে। এখন পর্যন্ত ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। তবে আর বেশি দিন আইপিএল খেলতে পারবেন না ফিজ।
আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল এই পেসারকে। এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস।
মুস্তাফিজের এনওসির মেয়াদ ১ দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। নাফিস বলেন, 'মুস্তাফিজের একদিন ছুটি বাড়ানো হয়েছে। ১ তারিখ ম্যাচ আছে তার, সেই ম্যাচের পরদিন সে দেশে ফিরবে।'
মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live