সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের রেকর্ড গড়লো বেঙ্গালুরু
আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত একটিও আইপিএলের শিরোপা জেতেনি আরসিবি। কিন্তু তাতে তাদের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। নিজেদের ঘরের মাঠ অর্থাৎ চিন্নাস্বামীতে কিন্তু আরসিবির পারফরম্যান্সের পরিসংখ্যান বেশ উজ্জ্বল।
তবে এই মরশুমটা যেন খুব একটা ভালো তাদের যাচ্ছে না। ঘরের মাঠেও তাদের হারতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। যেখানে সোমবার তারা মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ দলের। ম্যাচে কার্যত রানের সুনামির সাক্ষী থেকেছেন সমর্থকেরা। দুই দলের ব্যাটাররাই এদিন একেবারে মারকুটে মেজাজে ব্যাট করেছেন। তবে দিন শেষে শেষ হাসি হেসেছে হায়দরাবাদ দল। ম্যাচ হেরেও, এদিন অনন্য নজির গড়ছে আরসিবি!
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাট করা দল হিসেবে সর্বোচ্চ রান করার নজির গড়েছে তারা। এখানেই শেষ নয় দলগত ভাবেও তারা এমন এক নজির গড়েছে, যা খুবই বিরল। আর কোনও ফ্র্যাঞ্চাইজির এই নজির নেই! আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাট করে সোমবারের ম্যাচে যেমন তারা সর্বোচ্চ রান করার নজির গড়েছে, তেমনই ঘটনাচক্রে সর্বনিম্ন রান করারও লজ্জার নজির রয়েছে তাদের দখলে।
২০১৭ সালের ২৩ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ইডেন গার্ডেন্সে তারা অল আউট হয়ে গিয়েছিল মাত্র ৪৯ রানে! ঘটনাচক্রে আইপিএলের ইতিহাসে আগে ব্যাট বা পরের ব্যাটিং ইনিংস মিলিয়েই, এটিই সর্বনিম্ন রানের ইনিংস। অর্থাৎ একদিকে যেমন নজির গড়েছে আরসিবি, তেমনই অন্যদিকে এক লজ্জার নজিরেরও কৃতিত্ব রয়েছে আরসিবির।
এদিনের ম্যাচে চিন্নাস্বামীতে রান বন্যার সাক্ষী থেকেছেন দর্শকরা। যেখানে ম্যাচে অনায়াসে রান করেছেন ব্যাটাররা। আর অন্যদিকে একরাশ লজ্জা গ্রাস করেছে বোলারদের। হায়দরাবাদের ট্র্যাভিস হেডের অনবদ্য শতরানের দারুণ জবাব দিয়েছেন দীনেশ কার্তিক। তবে ডিকের ৮৩ রানের ইনিংসও এদিন আরসিবিকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেনি। এদিন হেড মাত্র ৪১ বলে করেছেন ১০২ রান।
মূলত তাঁর ইনিংসে ভর করেই ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৮৭ রান করে হায়দরাবাদ। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৬৭ রান করেন এনরিখ ক্লাসেন। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি দল ৭ উইকেটে ২৬২ রান করেই থেমে যায়। দীনেশ কার্তিক মাত্র ৩৫ বলে করেন ৮৩ রান। এছাড়াও এদিন বিরাট কোহলি ৪২ এবং ফ্যাফ ডু'প্লেসি ৬২ রান করেছেন। তবে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি কেউ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি