‘বাংলাদেশ ভয়ংকর দল, তারা যে কাউকে হারাতে পারে’
বেশ কিছু দিন ধরে বাংলাদেশ জাতীয় দলে নেই কোনো স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ। সেই পাঁকা জায়গা এবার পুরন করলো বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন স্পিন বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মুশতাক আহমেদকে বাংলাদেশের নতুন স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কিংবদন্তি স্পিনার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই। বাংলাদেশ দলের সঙ্গী হয়ে মুশতাক আহমেদ থাকবেন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শেষ হওয়া অব্দি।
আজ বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পাওয়ার পরও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, এই দলটি বিশ্বের অন্যতম ভয়ংকর দল। তারা যে কাউকে হারাতে পারে, তাদের সেই সামর্থ্য, খেলোয়াড় এবং প্রতিভা আছে। আমি এই বিশ্বাসটা তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই দলের সঙ্গে কাজ করার কথা ভেবে আমি রোমাঞ্চ অনুভব করছি।’
৫৩ বছর বয়সী মুশতাক এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। নিজ দেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজেরও স্পিন কোচ ছিলেন মুশতাক।
বাংলাদেশের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এই কোচ বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় গর্বের। আমি দায়িত্ব নিতে মুখিয়ে আছি। আমি খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, কারণ তারা বেশ কোচবান্ধব।’
মুশতাক আহমেদ পাকিস্তানের হয়ে ১৪৪ ওয়ানডে খেলে ১৬১ উইকেট শিকার করেছেন। আর ৫২ টেস্টে শিকার করেন ১৮৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার শিকার ১৪০৭ উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩২ বার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live