জাতীয় দলে ফিরে নতুন করে বিপাকে আমির
দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। হঠাৎ করে এক রকম অভিমান করে অবসরের ঘোষণা দেন তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারও অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন তিনি। তবে জাতীয় দলে ফিরে বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি থাকায় নতুন করে বিপাকে পড়েছেন এই পেসার। তবে তিনি এই চুক্তি থেকে সরে আসার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আশ্বস্ত করতে পেরেছেন।
সালটা ২০২০, হঠাৎ করে টিম ম্যানেজমেন্টের ওপর অভিমান করে অবসরের ঘোষণা দেন তিনি। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি। এই সময় সারোগেট নামে একটি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করেন তিনি। তবে পাকিস্তানের সরকারী আইন অনুযায়ী বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। একই নিয়ম দেশটির ক্রিকেট বোর্ডের।
তাইতো পাকিস্তানের কোনো জাতীয় দলের ক্রিকেটার বেটিং কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকতে পারবে না। আর আমির জাতীয় দলে ফেরায় তাকেই মানতে হবে এই নিয়ম। তাই পিসিবি এই পেসারকে নিয়মের ব্যাপারে সতর্ক করেছেন। যেখানে পিসিবি তাকে সাফ জানিয়ে দিয়েছেন সারোগেট বেটিং কোম্পানির কোনো বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করা যাবে না।
এই ঘটনার সূত্র পাত মূলত কোম্পানিটি গতকাল আমিরের ছবি ব্যবহার করে একটি বিজ্ঞাপন দিয়েছিল। এরপরই বিষয়টি সকলের নজরে আসে। অবশ্য পাকিস্তান ক্রিকেট দাবি করছে আমির কোম্পানিটির সঙ্গে চুক্তিটি বাতিল করবেন। এমনকি তাদের দেয়া সেই সাম্মানিও ফিরিয়ে দেবেন তিনি। এই বিষয়ে পিসিবিকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন আমির।
পিসিবির একজন মুখপাত্রের সূত্র অনুযায়ী পাকিস্তান ক্রিকেট জানিয়েছে যে, আমির বোর্ডকে আশ্বস্ত করেছেন যে এটি একটি পুরনো চুক্তি। সংস্থাটি তার সোশ্যাল মিডিয়া থেকে আমিরের ভিডিওগুলোও সরিয়ে দিয়েছে। আমির সম্মতিকৃত অর্থ ফেরত দিয়ে চুক্তিটি বাতিল করে দিতে পারেন। তিনি আশ্বস্ত করেছেন যে কোম্পানিটি ভবিষ্যতে প্রচারের জন্য তার ছবি ব্যবহার করবে না।
এর আগে ২০১০ সালে ইংল্যান্ড সিরিজে স্পট ফিক্সিংয়ের দায়ে আমিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা আইসিসি। এরপর দলে ফিরে ২০২০ সালে অবসর নেন। এবার সবকিছু ঠিক থাকলে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফের দেশের জার্সি জড়িয়ে মাঠে নামার কথা ৩২ বছর বয়সী এই পেসারের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!