ডাক পেয়েও শরিফুলের আইপিএল খেলতে না পারার আসল কারণ ফাঁস
আইপিএলের চলমান আসরে বল হাতে চমক দেখাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। দেখাচ্ছেন নিজের কাটারের জাদু। তবে বাংলাদেশের ভক্তদের খুশি হয়তো আরও বেড়ে যেতে। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল শরিফুলের। তাইতো ডাক পাওয়ার পরও খেলা হয়নি শরিফুলের।
বেশ কয়েক বছর থেকেই বল হাতে দুর্দান্ত ছন্তে আছেন পেসার শরিফুল ইসলাম। জাতীয় দল, বিপিএল কিংবা ডিপিএল সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। আর এতেই আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের নজরে আসেন তিনি। যোগাযোগ করা হয় তার সাথে। একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে শরিফুল নিজেই জানিয়েছেন ঘটনা। সেই সঙ্গে শোনালেন যেতে না পারার কারণ।
আবাহনীর হয়ে ম্যাচশেষে আলাপকালে শরিফুল বলেন, ‘লখনৌ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে।’
গত একটা বছর ধরেই বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার শরিফুল। চলমান ডিপিএলেও দারুণ বল করছেন আবাহনীর পেসার শরিফুল। আজ বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বল হাতে ৪ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি এই পেসার, যার ফলে নির্বাচিত হয়েছেন ম্যাচসেরাও।
আইপিএল না করেছেন দেশের জন্য। তবে আশা প্রকাশ করেন, এমন ফর্ম চলতে থাকলে একদিন ঠিকই ডাক পাবেন দুনিয়ার সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ লিগে, ‘ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live