পাকিস্তান বনাম নিউজিল্যান্ড: ২ বলে শেষ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ
অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারও জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন তিনি। এমনকি বৃহস্পতিবারের (১৮ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশেও ছিলেন বাঁহাতি এই পেসার। তবে বল করার সুযোগ পাননি আমির।
গতকাল থেকে শুরু হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। তবে রাওয়ালপিন্ডিতে ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। ম্যাচের আগে শুরু হয় বৃষ্টি। এরপর বৃষ্টি থামে এবং আম্পায়ার ওভার কমিয়ে ম্যাচটি পরিচালনা করার কথা জানায়।
কিন্তু ৫ ওভারের সেই ম্যাচে মাত্র ২ বল হওয়ার পরই আবারও বৃষ্টি নামে। যার কারণে আর ম্যাচটি মাঠে গড়ায়নি। আর প্রথম ওভার করতে বল হাতে নেন শাহিন আফ্রিদি। ২ বলের মধ্যে একটি উইকেটও তুলে নেন শাহিন।
২ বলেই খেলা শেষ হয়ে যাওয়ায় বল করার সুযোগ পাননি আমির। এদিকে এ ম্যাচ দিয়ে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় ব্যাটার উসমান খান, স্পিনার আবরার আহমেদ ও অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। আগামী ২০ এপ্রিল এই রাওয়ালপিন্ডিতেই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live