পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ল হায়দরাবাদ
আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশভ পান্ট। টসে হেরে এই সিদ্ধান্তটা পুরোপুরি ভুল প্রমাণ করে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। চলমান আইপিএলে ব্যাট হাতে তান্ডব চালানো অভ্যাসে পরিণত করেছে হায়দরাবাদের ব্যাটাররা। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের দুই ইনিংস গড়া সানরাইজার্স হায়দরাবাদ এবার পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রান তোলার বিশ্বরেকর্ড গড়ল। দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ৬ ওভারে ১২৫ রান জড়ো করেছে দলটি।
সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা যেন চোখ বুজে সীমানা ছাড়া করছিলেন বল। খলিল আহমেদের করা প্রথম ওভারেই ১৯ রান উঠে যায়। পরের ওভারে আসে ২১ রান। ৩য় ওভারে ২২, ৪র্থ ওভারে ২১, ৫ম ওভারে ২০ ও ৬ষ্ঠ ওভারে ২২ রান নিয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে ১২৫ রান জড়ো করে হায়দরাবাদ। এই ৩৬ বলের ২৪ বলেই এসেছে বাউন্ডারি।
হায়দরাবাদকে বিধ্বংসী শুরু এনে দেওয়া দুই ওপেনার ৭ম ওভারে বিদায় নেন। অভিষেক মাত্র ১২ বলে ৪৬ রান করেন ২টি চার ও ৬টি ছক্কায়। তার মতো কুলদীপ যাদবের শিকারে পরিণত হন হেডও। বিদায় নেওয়ার আগে ৩২ বলে ৮৯ রান করেন ১১টি চার ও ৬টি ছক্কা হাঁকানো অজি তারকা।
প্রথম ৩ ওভারেই ৫২ রান করে ফেলেন হেড। কোনো টি-২০ ম্যাচে ৩ ওভার শেষে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এছাড়া প্রথম ৫ ওভারে ১০০ রান করে ৫ ওভারে সর্বোচ্চ রান তোলার বিশ্বরেকর্ডও গড়ে দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল