বাংলাদেশে অনুষ্টিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ
এই বছর অনুষ্টিত হবে নারী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্টিত হবে মিরপুর ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আর তাইতো সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে ঢাকায় এসেছে আইসিসির পর্যবেক্ষক দল। পাঁচ সদস্যের এই দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।
সোমবার (২২ এপ্রিল) মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে পর্যবেক্ষক দলের। এরপর মঙ্গলবার তারা সিলেটে ভেন্যুগুলো পরিদর্শনের লক্ষ্যে সেখানে যাবেন। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী তথ্যটি নিশ্চিত করে জানান, যেকোনো বড় টুর্নামেন্টের আগেই আইসিসি এমন প্রতিনিধি দল পাঠায়।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশসহ সরাসরি অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। ২৫ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live