মুস্তাফিজের বিদায়, আবেগ তাড়িত হয়ে যা বললেন চেন্নাই কোচ মাইক হাসি
আজ আবারও চেন্নাইয়ের ঘরের মাঠ চিদাম্বারাম স্টেডিয়ামে খেলবে ফিজরা। চলতি আসরে নিজেদের আষ্টম ম্যাচে লাখনৌর বিপক্ষে খেলবে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। এর আগের ম্যাচে লাখনৌ সুপার জায়েন্টসের বিপক্ষে তাদের ঘরের মাঠে হারে চেন্নাই সুপার কিংস। তবে এবারের লাখনৌর বিপক্ষে ঘরের মাঠে খেলবে মুস্তাফিজরা।
এই ম্যাচের একাদশে মুস্তাফিজের থাকাটা প্রায় নিশ্চিত। কেননা চেন্নাইয়ের মাঠ মুস্তাফিজের জন্য বেশ সহায়ক। এই ম্যাচের একাদশে মাথিশ পাথিরানার থাকার সম্ভাবনায় বেশি। তবে আর বেশি দিন চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন মুস্তাফিজ। মাত্র তিন ম্যাচে খেলার সুযোগ পাবেন ফিজ।
এরপর জিম্বাবুয়ে সিরিজ খেলতে বাংলাদেশে ফিরে আসতে হবে ফিজকে। আর ফিজের এমন বিদায়কে দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।
লখনৌ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি টাইগার পেসার প্রসঙ্গে বলেন, ‘তার (মুস্তাফিজ) স্লোয়ার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে। যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব। কিন্তু তার দেশ তাকে ডাকছে। সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই। আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত।’
মুস্তাফিজকে ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ এপ্রিল ও ১ মে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এবারের আসরে ছয় ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ। ২০.৫৪ গড় আর ৯.৪১ ইকোনমিতে বোলিং করে ১১ উইকেট শিকার করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ