প্রথম ওভারেই বাজিমাত মুস্তাফিজের
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টায় আইপিএলের ৩৯তম ম্যাচে মাঠে নামে চেন্নাই ও লখনৌ। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তুলে নেয় চেন্নাই। জবাবে ৩৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে লখনৌ।
২১১ রানের জবাবে ব্যাটিংয়ে নামা লখনৌ ওপেনার কুইন্টন ডি কককে প্রথম ওভারেই আউট করেন দীপক চাহার। আর আরেক ওপেনার ও দলীয় অধিনায়ক লোকেশ রাহুলকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। পঞ্চম ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওভারের প্রথম বলে রাহুল একটি চার মার হাঁকালেও মাথা ঠাণ্ডা রেখে চতুর্থ বলে তুলে নেন তার উইকেট। পরপর দুটি ডট বল দিলে চতুর্থ বলে তেড়েফুড়ে মারতে গিয়েছিলেন রাহুল। কিন্তু ধরা পড়েন এক্সট্রা কাভারে দাঁড়িয়ে থাকা রুতুরাজের হাতে। তাতে ৩৩ রান তুলতেই দুটি উইকেট হারায় লখনৌ। এ দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। ওপেনার অজিঙ্কা রাহানে মাত্র ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। এরপরে রাচিনের পরিবর্তে দলে যায়গা পাওয়া ড্যারিল মিচেলও বেশিদূর যেতে পারেননি। ১০ বলে ১১ রান করে ইয়াশ ঠাকুরের বলে দীপক হুদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। চেন্নাইয়ের জার্সিতে রবীন্দ্র জাদেজাও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৯ বলে মাত্র ১৬ রান করে মহসিন খানের শিকারে পরিণত হয়েছেন। তবে একপ্রান্ত আগলে দাঁড়িয়ে ছিলেন রুতুরাজ। তার তাণ্ডবে চেন্নাইয়ের রানের চাকা দুর্বার গতিতে এগিয়ে চলে। জাদেজা আউট হলে অধিনায়ক রুতুরাজকে দারুণ সঙ্গ দিয়েছেন শিবম দুবে। তাদের দুজনের জুটিতে ৪৬ বলে ১০৪ রান আসে। তাতে ভর করে ২১০ রানের সংগ্রহ গড়ে চেন্নাই। দুবে ২৭ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৬৬ রান করে আউট হলে ইনিংস শেষ করেন মহেন্দ্র সিং ধোনি।
ধোনি ১ বলে ৪ রান নিয়ে অপরাজিত থাকেন। আর রুতুরায় ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। চেন্নাই দলপতি ১২টি চার ও ৩টি ছক্কার মার হাঁকিয়েছেন। লখনৌর পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, মহসিন খান ও ইয়াশ ঠাকুর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!