MD. Razib Ali
Senior Reporter
মুস্তাফিজকে রাউন্ড দ্য উইকেটে বোলিং করানোর সিদ্ধান্ত কে দিয়েছিল জানালেন ব্রাভো
আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও লাখনৌ সুপার জায়েন্টস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লাখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড় সেঞ্চুরিতে নির্ধারীত ২০ ওভারে ৪ উইকেটের ২১০ রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস। ৬০ বলে ১০৮ রানের দুর্দান্ত একটা ইনিংস উপহার দেন তিনি। ১২টি চার ও তিন ছক্কার আসে তার ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও মার্ক স্টোনিয়াসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌছে যায় লাখনৌ সুপার জায়েন্টস। ৩ বলে হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে লোকেশ রাহুলরা। ৬৩ কলে ১২৪ রান করেন মার্ক স্টোনিয়াস। ১৩টি চার ও ছয়টি ছক্কার মার আসে তার ব্যাট থেকে।
এই ম্যাচে মোটেও ভালো বল করতে পারেনি চেন্নাই সুপার কিংসের বোলাররা। শার্দুল ঠাকুর ৩ ওভার বল করে দিয়েছেন ৪২ রান। মুস্তাফিজ ৩.৩ ওভার বল করে দিয়েছেন ৫১ রান। পেয়েছেন মাত্র এক উইকেট। মাথিশ পাথিরানা ৪ ওভার বল করে দিয়েছেন ৩৫ রান। ২ উইকেট শিকার করেছেন তিনি। তবে ম্যাচে শেষ নিজেদের ব্যাটিংকে ও শিশির ম্যাচ হারার কারণ হিসেবে দায়ি করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়।
তিনি বলেন, “এটা ক্রিকেটের একটা অংশ। ব্যাক এন্ডে ভালো প্রত্যাবর্তন করেছে লখনউ। ১৩-১৪ ওভার পর্যন্ত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু প্রচুর শিশির থাকায় আমরা আমাদের স্পিনারদের খেলায় আনতে পারিনি। তবে টুর্নামেন্টে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। প্রথমে ব্যাট করে আমরা এর চেয়ে বড় স্কোর আশা করতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি সুযোগ থাকা সত্ত্বেও আমরা যথেষ্ট স্কোর করতে পারিনি।”
তিনি আরও বলেন, শেষ ওভারে মুস্তাফিজের বোলিং খুব খারাপ হয়েছে আমরা এটা আশা করিনি। সব কিছু খেলার অংশ। এটা কঠিন কিন্তু মেনে নিতে হবে। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। তবে মুস্তাফিজ শেষ ওভারের ১ম তিন বল রাউন্ড দ্য উইকেটে বোলিং করেছেন যেখানে মুস্তাফিজ সব সময় ওভার দ্য উইকেট বোলিং করে ডেথ ওভারে ভাল রেসাল্ট নিয়ে আসে। তবে চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো বলেছেন দলের প্লানিং অনুযায়ী মুস্তাফিজ শেষ ওভারে বোলিং করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live