বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন যারা, শেষ মুহুর্তে চমক হতে পারেন তামিম
চলতি বছরের মাঝা মাঝি সময় শুরু হবে আইসিসির মেগা ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যে বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা সাজাতে শুরু করেছে দল গুলো। বিশ্বকাপের দল ঘোষণা শেষ তারিখ ১মে। তবে ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই আইসিসিতে জমা দেয়া দলে পরিবর্তন আনা যাবে বলে জানা গেছে।
যত দুর জানা গেছে তাতে বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। শেষ মুহূর্তে দুই এক জায়গা ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ নাই। বিশ্বকাপের মূল দলের জন্য জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত প্রস্তুতি ক্যাম্পের দলকেই প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
যদি কোনো অফ স্পিনার চোটে পড়ে সেক্ষেত্রে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজের। জিম্বাবুয়ে সিরিজে ভালো করলে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারেন সাইফউদ্দিন। সৌম্য সরকারেরও বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনাই বেশি। তবে শেষ মুহুর্তে বড় চমক হয়ে আসতে পারে যে নামটি সেইটা হলো তামিম।
জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘যদি কোনো দুর্ভাগ্যজনক উদাহরণ আসে, যেমন কোনো অফ স্পিনার চোটে পড়ে, তাহলে মেহেদী হাসান মিরাজ আছেন। সে রকম দু-একজন হয়তো বাইরে থাকবেন যাদের ঠিক প্রয়োজন নেই। বিশ্বকাপের মূল দলের জন্য মূলত এই দলটা প্রাধান্য পাবে বলতে পারেন।’
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!