ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল চূড়ান্ত
চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই দিল্লিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় নির্বাচক কমিটির সদস্যরা। দিল্লিতে রোহিতের সঙ্গে বৈঠকে থাকবেন অজিত আগরকর। রবিবার ২৮ এপ্রিল অথবা সোমবার ২৯ এপ্রিল, ভারত অধিনায়কের সঙ্গে দল নির্বাচন নিয়ে চূড়ান্ত বৈঠক সেরে ফেলবেন নির্বাচকরা।
১ মে টি২০ বিশ্বকাপের স্কোয়াড জমার শেষ দিন। ফলে তার এক বা দুদিন আগেই সেই কাজটা সেরে ফেলতে চলেছেন বোর্ডের নির্বাচকরা। ২৭ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পর ফের মঙ্গলবার অর্থাৎ ৩০ তারিখ ম্যাচ। এরই মধ্যে তাই মুম্বই দলের সঙ্গে থাকা রোহিতের সঙ্গে কথা বলে নিতে চাইছেন আগরকর। শনিবার ম্যাচ দিল্লিতে। ফলে রবিবারই হাইভোল্টেজ মিটিংয়ের সম্ভাবনা বেশি।
কদিন আগেই রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছিলেন ভারতীয় দল নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে যে বিরাট কোহলিকে ওপেন করতে বলা হয়েছে, তা একদমই গুঞ্জন। রোহিতের বক্তব্য ছিল যতক্ষণ না কোচ, নির্বাচক বা তিনি নিজে কিছু বলছেন, ততক্ষণ দল নিয়ে হওয়া সব চর্চাই স্রেফ জল্পনার অঙ্গ মাত্র।
বছর শুরুতে আফগানিস্তান সিরিজেই রোহিত শর্মার সঙ্গে টি২০তে প্রত্যাবর্তন হয়েছিল বিরাট কোহলির। এরপর থেকেই সকলের ধারনা হয়েছিল দুজনেই টি২০ বিশ্বকাপ খেলবেন। কিন্তু হঠাৎই বোর্ড সচিব এক অনুষ্ঠানে গিয়ে বলেন রোহিত অধিনায়কত্ব করবে, রাহুল দ্রাবিড় কোচ থাকবেন। বিরাটের সঙ্গে তাঁরা কথা বলবেন। সেই সময় তিনি দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। এরপর আইপিএলে ফিরেই সর্বোচ্চ রানের দৌড়ে রয়েছেন তিনি। ব্যাট হাতে নিজের ছন্দেই আছেন, ফলে তাঁকে নিয়ে বৈঠকে আলোচনা যে হবে তা নিশ্চিত।
এছাড়াও আরও দুটি বিষয় রয়েছে এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে। প্রথমত উইকেটরক্ষক পজিশনে অভিজ্ঞ লোকেশ রাহুল, ঋষভ পন্ত। নাকি ফর্মে থাকা সঞ্জু স্যামসন, ওয়েস্ট ইন্ডিজ-মার্কিন যুক্তরাষ্ট্রে এই পজিশনে কে খেলবেন?
এছাড়াও অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে দলে রাখতে হবে কারণ তিনি সহ অধিনায়ক। তবে শিবম দুবে এবারের আইপিএলে যে ছন্দে রয়েছেন তাতে তিনি সুযোগ পাবেন কিনা। এছাড়াও লোয়ার অর্ডারে হার্দিক এবং জাদেজা একসঙ্গে খেললে রিঙ্কু সিংকে কীভাবে ব্যবহার করা হতে পারে, সেই নিয়ে আলোচনা হতে চলেছেন গুরুত্বপূর্ণ বৈঠকে।
৫ই জুন, নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ বিশ্বকাপে অভিযান শুরু করতে চলেছে রোহিত শর্মা ব্রিগেড। অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার হয়ত এটাই শেষ সুযোগ রোহিত শর্মা কাছে।
ভারতের সম্ভাব্য টি-২০ বিশ্বকাপ দল: রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, হার্ডিক পান্ডিয়া, শুভমন গিল, জশস্বী জয়সোয়াল, ঋষভ পান্ত, কেএল রাহুল, রিংকু সিং, মোহাম্মদ সিরাজ, অশ্বদীপ সিং, কুলদীপ যাদব, শিভাম দুবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!