জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দলে চলে আসতে পারে যারা
আর মাত্র কয়েক দিন পর শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। এই দলের বেশির ভাগ ক্রিকেটার বিশ্বকাপ দলে থাকাটা মোটামোটি নিশ্চিত। বাকি যারা থাকবে তাদের পারফরমেন্স করে বিশ্বকাপে দলে সুযোগ করে নিতে হবে।
প্রস্তুতি ক্যাম্পের জন্য ডাক পাওয়া নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও সৌম্য সরকারের বিশ্বকাপে জায়গা নিশ্চিত। যদিও শান্ত-লিটনরা খুব একটা ফর্মে নেই।
তাছাড়া ক্যাম্পের স্কোয়াডের বাইরে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুরের নাম তো অবশ্যম্ভাবীই। ক্যাম্পে নাম থাকা বাকিরা হলেন- পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, জাকের আলি অনিক, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। ভাগ্য সুপ্রসন্ন করতে জিম্বাবুয়ে সিরিজে এই কয়জনকে জ্বলে উঠতেই হবে।
ইমন চলতি ডিপিএলে আছেন দারুণ ছন্দে। ১৩ ম্যাচে সর্বোচ্চ ১৫১-সহ তিনি করেছেন ৬২৩ রান। যার গড় ৪৭.৯২ ও স্ট্রাইকরেট ৮৯.১২। এমন পারফরম্যান্সের কারণেই বোধহয় জাতীয় দলের হয়ে ৩ ম্যাচ খেলা ইমনকে ক্যাম্পের স্কোয়াডে রেখেছে বিসিবি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠতে হলে জিম্বাবুয়ে সিরিজে অতিমানবীয় পারফরম্যান্সই করতে হবে তাকে।
অনেক দিন ধরেই ছন্দে নেই আফিফ। গত বছর ৯টি টি-টোয়েন্টি খেলে মাত্র ১০৬ রান করেন তিনি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে তাকেও সবটা উজার করে দিয়ে নির্বাচকদের মন কাড়তে হবে।
বাংলাদেশের হয়ে ৬টি ম্যাচ খেলা জাকের আলিকেও জ্বলে উঠতেই হবে। ৬ ম্যাচ খেলে তুলনামূলক ভালো করলেও বিশ্বকাপের মতো মঞ্চে জায়গা পাওয়ার জন্য নিজেকে প্রমাণ করতে হবে আরও অনেকটা। ৬ ম্যাচে এই হার্ডহিটার ১২২.২২ স্ট্রাইকরেটে করেছেন ১১০ রান।
বাংলাদেশের লেগ স্পিনারদের যে ইতিহাস, তাতে বলতেই হয়, এখানে তাদের খুব একটা কদর নেই। এমন একটা অবস্থা থেকে বিশ্বকাপ দলে জায়গা পেতে রিশাদ হোসেনের সামনেও চ্যালেঞ্জ। তবে তিনি হার্ডহিটিংয়ে যে নৈপুণ্যে দেখিয়েছেন, তাতে তার ওপর আলাদা নজর থাকতেই পারে নির্বাচকদের। তানভীর ইসলামও বিশ্বকাপ দলে সুযোগ পেতে চাইলে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!