MD. Razib Ali
Senior Reporter
আইপিএল চলাকালীন সময় সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ভারতীয় সাংবাদিক
চলমান আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল মাতাচ্ছেন তিনি। তবে আইপিএল না খেলেও মাঝে মধ্যে খবরের শিরোনাম হচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কখনো কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে নিয়ে পোস্ট করছে। আবার কখনো ভারতীয় সাংবাদিকরা সাকিবের বিষয়ে নানা সময় কথা বলছেন। দীর্ঘ দিন ধরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান।
কলকাতা নাইট রাইডার্স আইপিএলে বাঙ্গালীদের প্রতিনিধিত্ব করে। তবে বেশির ভাগ সময় কলকাতা নাইট রাইডার্সের দলে বাঙ্গালী ক্রিকেটারদের দেখা যায় না। শুধু মাত্র লম্বা সময় ধরে কলকাতা একমাত্র বাঙ্গালী হিসেবে খেলে আসছেন সাকিব আল হাসান।
তবে এবারের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে ফেলেছিলেন তিনি। তাইতো আর আইপিএলে এবার খেলা হয়নি সাকিবের। তবে সাকিবকে মনে রেখেছে ভারতীয় সাংবাদিকরা। তেমনি এক ভারতীয় সাংবাদিক সাকিবকে নিয়ে কথা বলেছেন। সেই সংবাদিক বলেন, “সাকিবের জন্য কিন্তু কলকাতার আলাদা একটা আবেগ ছিল। সাকিব চলে যাওয়ার পর আমি বলবো কেকেআর দলটায় কলকাতার নামটা আছে, কিন্তু বাঙালীর আবেগটা নেই সত্য বলতে।”
তিনি আরও জানান, “সাকিব কলকাতা দল ছেড়ে যাওয়ার পর দুর্বল হয়ে পড়েছে কলকাতা।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live