ব্রেকিং নিউজ: আর জাতীয় দলে তামিম ফিরবেন কিনা জানিয়ে দিলেন পাপন
তামিম ইকবাল লম্বা সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে। এই সময় তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় ছিলেন অবসরের ঘোষণা ও বারবার সংবাদ সম্মেলন করে। এরপর থেকে তবে জাতীয় দলে ফিরবেন তামিম। বা ফিরবেন কিনা কেউ জানে না। অবসর ভাঙার পর একটি ম্যাচ খেলা তামিম। তা জান নাই দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থারো।
জানা গিয়েছিল, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পরেই জাতীয় দলে ফেরা-না ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যানাবেন তামিম। সেই বৈঠক এখনও অনুষ্ঠিত হয়নি। তবে বৈঠকের আগেই এবার তামিম ইস্যুতে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন, তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে নতুন আপডেট।
আজ রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। জানান, আগামী বছর জাতীয় দলে ফিরতে পারেন তামিম। পাপন বলেন, ‘লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথমে ক্রিকেট অপারেশন্সের জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাই (এনায়েত হোসেন সিরাজ) ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’
জাতীয় দলে না খেললেও চলতি বছর ফ্রচুন বরিশালের হয়ে বিপিএলে খেলেছেন তামিম। দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপাও এনে দিয়েছেন তিনি। এছাড়া ডিপিএলে প্রাইম ব্যাংকের জার্সিতেও বেশ রানের মধ্যেই আছেন এই বাঁহাতি।
এদিকে গত ১০ মার্চ বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম। সেই বৈঠকের ফল অবশ্য এখনও জানা যায়নি। সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, 'আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা