টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যে দল ঘোষণা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে সব দল। বরাবরের মত এবারের আসরেও ফেভারিট দল ভারত। বিশ্বকাপের আগে কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই ভারতের। প্রস্তুতির বড় জায়গা আইপিএল। আর এই আইপিএলে পারফরমেন্স করেই বিশ্বকাপ দলে ডুকে যে পারেন অনেক ক্রিকেটার। আবার বাদ পড়তে পারেন অনেক ক্রিকেটার।
আইসিসির নিয়ম অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১ মে'র মধ্যে দল ঘোষণা করতে হবে। জানা গেছে, বুধবার (১ মে) বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে ভারত।
বিশ্বকাপের দল নির্বাচনের জন্য হাতে আর বেশি সময় নেই। মঙ্গলবার (৩০ এপ্রিল) আহমেদাবাদে বোর্ড সচিব জয় শাহের সঙ্গে বৈঠকে বসছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বিশ্বকাপের ১৫ সদস্যের দল বেছে নেওয়াই বৈঠকের আসল উদ্দেশ্য।
উক্ত বৈঠকে হার্দিক পাণ্ডিয়া এবং দ্বিতীয় উইকেটকিপার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। জানা গিয়েছে, চলমান আইপিএলে ছন্দে থাকা কেএল রাহুল এবং সঞ্জু স্যামসনের মধ্যে লড়াই হবে। আরেক বিকল্প জিতেশ শর্মা নেই ফর্মে। ধ্রুব জুরেল উইকেটকিপিংয়ের সুযোগ পাচ্ছেন না। তিলক বর্মা এবং সন্দীপ শর্মাকে নেওয়া হবে কি না তা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষত ডেথ ওভারে সন্দীপের পারফরম্যান্সে অনেকেই খুশি।
ভারতের সম্ভাব্য বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শ্বদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, শুভমান গিল, সঞ্জু স্যামসন, রিংকু সিং ও খলিল আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল