নাজমুল হোসেন শান্ত’র মান বাঁচালেন উগান্ডার অধিনায়ক
আর মাত্র এক মাস পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন বিশ্বকাপে অংশগ্রহন করবে ২০টি দল। তবে এই বিশ্বকাপে অংশ গ্রহন করা অধিনায়কদের মধ্যে সবচেয়ে স্ট্রাইক রেট কম নাজমুল হোসেন শান্ত’র। তার পেছনে আছেন শুধু উগান্ডা অধিনায়ক।
বাংলাদেশের ব্যাটারদের টি-টোয়েন্টি স্ট্রাইক রেট বরাবর কম। তবে বর্তমান বাংলাদেশ অধিনায়কের স্ট্রাইক রেট একদম বাজে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট ১১১.০৬। তার নিচে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। তার স্ট্রাইক রেট ১০৭.৯৪। এ তালিকায় সবার ওপরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তার স্ট্রাইক রেট ১৫০.৬৭।
আফ্রিকান অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় গত ২৩ নভেম্বর জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় উগান্ডা।
যদি উগান্ডার জায়গায় জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত, তাহলে অধিনায়কদের মধ্যে স্ট্রাইক রেটে তলানিতে পড়ে থাকতেন নাজমুল। কারণ জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজার স্ট্রাইক রেট ১৩৩.৭৮, যা নাজমুলের চেয়ে অনেক বেশি।
উগান্ডার অধিনায়ক মাসাবা মূলত একজন বোলার। কখনো ফাস্ট মিডিয়াম, কখনো লেগ ব্রেক বল করে থাকেন। ৩২ বছর বয়সি এই ক্রিকেটারই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে যাওয়া একমাত্র বোলার। স্বীকৃত ব্যাটসম্যান বিবেচনায় নিলে বাংলাদেশ অধিনায়ক নাজমুলেরই স্ট্রাইক রেট সবচেয়ে কম।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কদের মধ্যে স্ট্রাইক রেটে মাসাবা সবার নিচে থাকলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জেতায় পাকিস্তানের বাবর আজমের সঙ্গে তিনিই যৌথভাবে শীর্ষে। বাবর-মাসাবা দুজনেরই নেতৃত্বে পাকিস্তান ও উগান্ডা এখন পর্যন্ত সমান ৪৪টি করে ম্যাচ জিতেছে।উগান্ডা অধিনায়ক না থাকলে তলানিতেই পড়ে থাকতেন নাজমুল হোসেন শান্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live