যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে যে বিষয়টাকে দায়ী করলেন সাকিব
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বসে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভারে গিয়ে ৬ রানের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারকে হতাশার বলছেন সাকিব আল হাসান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই হতাশার। আমরা এমনটা আশা করিনি। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে।’
টপ অর্ডারের ব্যর্থতার বিষয়ে সাকিব বলেন, ‘আমি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নাই।’ এরপর সিরিজ হার নিয়ে সাকিব বলেন, ‘হারাটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউই আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব, অবশ্যই হতাশাজনক আমাদের জন্য।’
তিনি বলেন, ‘এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য জেগে উঠার ডাক হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি।’
যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়া হয়েছে কিনা এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আপনি তা বলতে পারেন। তবে আমার মনে হয় না। প্রথম ম্যাচে হয়ত আমরা যা চেয়েছি তা করতে পারিনি। পরের ম্যাচেও তা হলো। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live