এবারের বিশ্বকাপে শিরোপা জিতবে কোন দল জানালেন দিলশান
আর মাত্র কয়েক দিন পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সময় যত গড়াচ্ছে আসন্ন বিশ্বকাপ জিতবে তা নিয়ে তত আলোচনা চলছে। ওয়েস্ট ইন্ডিজে নতুন বলে বেশি সুবিধা পায় ব্যাটাররা। তবে বল যত পুরাতন হয় কাজটা ততই কঠিন হয়ে উঠে ব্যাটারদের জন্য। আবার ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকটি উইকেটে আবার স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। ধীরগতির উইকেট সাকিব আল হাসান, রবীন্দ্র জাদেজা, ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা কুলদীপ যাদবরা হয়ে উঠতে পারেন ‘এক্স ফ্যাক্টর’।
স্বাগতিক হওয়াতে ওয়েস্ট ইন্ডিজে এবারের বিশ্বকাপে বাড়তি সুবিধাই পাবে উপ মহাদেশের দলগুলো। স্পিনাররা বেশি সুবিধা পাওয়ায় তিলকারত্নে দিলশান মনে করেন, উপমহাদেশের কোন দলেরই বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি। যেখানে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছেন ভারতকে। তাদের স্পিনারদের বৈচিত্র্যকেও সামনে এনেছেন শ্রীলঙ্কার সাবেক এই অলরাউন্ডার।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের সঙ্গে আলাপকালে দিলশান বলেন, ‘ক্যারিবিয়ান কন্ডিশন স্পিনারদের সহায়তা করায় এশিয়ার দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। ভারতের স্পিনাররা যে ধরনের ছন্দে রয়েছে এবং আইপিএলে যেভাবে আধিপত্য বিস্তার করেছে তাতে ট্রফি উঁচিয়ে ধরার জন্য তারাই সবচেয়ে বেশি এগিয়ে।’
‘বিশ্বকাপেও তারা তাদের এমন ছন্দ ধরে রাখতে চাইবে। কন্ডিশন পরিবর্তন হলেও খুব বেশি সমস্যা নেই। তাদের দলে অনেকগুলো অপশন আছে তারা যে কাউকে খেলাতে পারে। আমার মনে হয় দুজন রিস্ট স্পিনার এবং একজন বাঁহাতি স্পিনার তাদের জন্য সেরা কম্বিনেশন হবে।’
সবশেষ ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে ফেভারিট হিসেবে না গেলেও সবাইকে চমকে দিতে পারে তারা। স্কোয়াডের ভারসাম্য অনেকটা এগিয়ে দিতে পারে। ব্যাটিং ও পেস বোলিংয়ের পাশাপাশি স্পিনেও শক্তিশালী লঙ্কানরা। অধিনায়ক হাসারাঙ্গার সঙ্গে আছেন দুনিথ ওয়াল্লালাগে, বিজয়াকান্ত বিশ্বকান্ত এবং ধনাঞ্জয়া ডি সিলভা।
দিলশানের বিশ্বাস জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ২০১৪ সালের স্মৃতির পুনরাবৃত্তি করতে পারবে শ্রীলঙ্কা। এ প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘শ্রীলঙ্কারও বেশ কয়েকজন ভালো স্পিনার আছে এবং তাদের স্কোয়াডও ভালো আছে। হ্যাঁ, আশা করি তারা ২০১৪ সালের স্মৃতির পুনরাবৃত্তি করতে পারবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি